ঢাকাMonday , 9 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ট্রেনের টিকিট বিক্রিতে বিড়ম্বনায় যাত্রীরা

Link Copied!

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ঢাকাসহ সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর সেটা সামনে রেখে আজ সোমবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তাতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।

#New_Classic_Event_Management

আগের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে। বাংলাদেশ রেলওয়ে সূত্র আগেই জানিয়ে দেয়, কাউন্টারে ৫০% ও অনলাইন ও অ্যাপে বাকি ৫০% টিকিট বিক্রি করা হবে।

সকাল থেকে অনেকে অনলাইনে চেষ্টা করেও সার্ভারে সমস্যার কারণে টিকিট কাটতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আবার কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরও টিকিট দেওয়া হচ্ছে না।


বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, বিপুল সংখ্যক টিকিটের চাহিদার বিপরীতে সবসময়ই টিকিট কম থাকে। এ কারণে নিয়মকানুন জেনে ও ধৈর্য্য সহকারে টিকিট সংগ্রহ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি