ঢাকাSunday , 25 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে আরো ৭৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত: মোট ১৫২২

Link Copied!

ঢাকা দোহারে নতুন করে ৭৪ জনেরে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২২ জনে।

#New_Classic_Event_Management

রবিবার (২৫ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গতকাল শনিবার উপজেলা থেকে ১২৯টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫৬ দশমিক ৯২শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।


ডা. মো. জসিম উদ্দিন বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৯৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৮৮৪ জন এ পর্যন্ত ২২ জন মারা গেছেন। হাসপাতালে মোট ভর্তি রয়েছে ১৪জন বাকি গুলো বাসায় চিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি