ঢাকাSunday , 5 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-দোহার সড়কে সিএনজি-নসিমন সংঘর্ষে প্রাণহানি

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার (৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে টিকরপুর বাজারসংলগ্ন ঢাকা–নবাবগঞ্জ–দোহার আঞ্চলিক সড়কে দ্রুতগতির একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার ফলে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এছাড়া সিএনজির চালক ও নসিমনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে। দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের দাবি, দ্রুতগতির যান চলাচলের কারণেই এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এমন দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি