ঢাকাWednesday , 6 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সাবেক আওয়ামী লীগ প্রচার সম্পাদক মঞ্জু মোল্লা গ্রেপ্তার

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে মঞ্জু মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৫ মে) উপজেলার নারিশা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মঞ্জু মোল্লা নারিশা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।


অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার করছিলেন এবং পুনরায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন।

এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি