মাকসুমুল মুকিম (ঢাকা দোহার -নবাবগঞ্জ) ঢাকার দোহারে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১০ জনে।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১ জুলাই) পাঠানো ২৮ টি নমুনা থেকে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সনাক্তের হার ৫৭.১৪% ।
আক্রান্তরা দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ নিয়ে দোহার উপজেলায় এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৭৭৫ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৪৬ জনের এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯১০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন বলেন, প্রতিদিন নমুনা নেওয়া হচ্ছে। এ সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাই হতে পারে বড় বিপর্যয় থেকে মুক্তির উপায়। আমাদের সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।