ঢাকাThursday , 30 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বংশালে রহস্যজনক মৃত্যু – পরিচয় মেলেনি বৃদ্ধের

Link Copied!

রাজধানীর বংশাল এলাকায় পুলিশ বক্সের সামনে ফুটপাতে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। এখনো তাঁর পরিচয় জানা যায়নি।

#New_Classic_Event_Management

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি প্রত্যক্ষ করা পথচারী আফিয়া খাতুন জানান, সকালে পুলিশ বক্সের পাশে ফুটপাতে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরেক পথচারীর ভাষ্য অনুযায়ী, আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করেও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সিআইডির ক্রাইম সিন টিমকে জানানো হয়েছে। প্রযুক্তির সাহায্যে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি বংশাল থানাকেও অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি