ঢাকাThursday , 30 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধান শ্রমিকের অভাবে ফকিরহাটে বিপর্যয়ে চাষিরা

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ধান শ্রমিকের হাটটি প্রতি রবিবার ও বুধবার বসে, কিন্তু এবার সেখানে শ্রমিকের মজুরি হঠাৎ বেড়ে গেছে।

#New_Classic_Event_Management

বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১০০০ থেকে ১২০০ টাকা এবং তিন বেলা খাবার দিতে হচ্ছে। অন্যদিকে বাজারে এক মন ধানের দাম ৮০০ থেকে ৮৫০ টাকা হওয়ায় শ্রমিকের দৈনিক খরচ প্রায় দেড় থেকে দুই মন ধানের দামের সমান হয়ে গেছে। এতে চাষিরা বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন।

চাষিরা জানান, সব খরচ মিটিয়ে ফসল ঘরে তুলতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কৃষি বিভাগ আগাম বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। ফলে শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় তারা বেশি মজুরি দাবি করছেন।


এছাড়া প্রচণ্ড গরমে শ্রমিকরা বেশি সময় কাজও করতে পারছেন না। অনেকেই দিনে ৫ থেকে ৬ ঘণ্টার বেশি কাজ করছেন না।

কৃষকদের দাবি, এই পরিস্থিতিতে ধান কাটার জন্য মেশিন ব্যবহারের ব্যবস্থা করা প্রয়োজন, না হলে সময়মতো ফসল ঘরে তোলা কঠিন হবে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন বলেন, মেশিনের সংখ্যা চাহিদার তুলনায় কম। তবে কোনো চাষি রিপার মেশিন চাইলে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি