ঢাকাMonday , 9 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মিলের বিষাক্ত পানি জমিতে ঢুকিয়ে কৃষকের ফসলের ধ্বংস

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই গ্রামের কাঙ্গাল মোড় স্থানে  রায়হান হাজীর প্রসেস মিল ও করিয়ান নান্নুর প্রসেস মিলের বিষাক্ত বর্জ্য পানিতে ডুবে গেছে কৃষকদের ফসলি জমি। এতে ধান, সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

#New_Classic_Event_Management

‎স্থানীয় কৃষকদের অভিযোগ, মিল থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্য পানি পাশের খাল ও জমিতে প্রবাহিত হচ্ছে। এতে জমিতে জমে থাকা কালচে ও দুর্গন্ধযুক্ত পানিতে ধান, সরিষা ও সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে।

‎ভুক্তভোগী কৃষকরা বলেন, “হঠাৎ করেই ০৭-০৩-২০২৬ইং তারিখ রোজ শনিবার রাতে মিলের বিষাক্ত জমানো পানি খালের পাড় কেটে দিয়ে আমাদের জমিতে মিলের বর্জ্য পানি ঢুকিয়ে দেয় । এতে কয়েক বিঘা জমির ধান পানির নিচে ডুবে গেছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।” আমরা জমি লিজ নিয়ে ধার দেনা করে ফসল লাগিয়েছি। সেই ফসল কে তারা নস্ট করে দিয়েছে। এখন আমাদের বাঁচার পথ নাই। পরিবার পরিজন নিয়ে খুব কস্টে আছি। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই।


‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মিলের বর্জ্য পানির কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

‎এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত তদন্ত করে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি