ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গোয়েন্দা তথ্যে নজরদারি শাহজালালে এয়ার রাইফেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট
February 21, 2026 9:02 pm
Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ একজনকে আটক করা হয়েছে। ২০ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

#New_Classic_Event_Management

আটক ব্যক্তির নাম নূর হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফিটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আধুনিক অস্ত্র আনার গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। রাত ৮টার দিকে ফ্লাইটটি অবতরণ করলে যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।


জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাইকেলের যন্ত্রাংশের ভেতরে এয়ার রাইফেলটি আলাদা আলাদা অংশে রাখা ছিল। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে অস্ত্রটি জব্দ করেন। কর্মকর্তারা জানান, অস্ত্রটি গ্যাসচালিত এবং অত্যাধুনিক প্রযুক্তির।

নূর হোসেনের কাছ থেকে এয়ার রাইফেল ছাড়াও ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যপণ্য, দুই লিটার পারফিউম এবং একটি বাইসাইকেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি