ঢাকাSaturday , 7 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তেজনা কর্মসূচিতে সংঘর্ষে সাংবাদিকগণ আহত

Link Copied!

শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের ডাকানো কর্মসূচির সময় আজ বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা চালায়।

#New_Classic_Event_Management

সংবাদ সংগ্রহের সময় ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম হোসেন সামন এবং দৈনিক যুগান্তরের রিপোর্টার মো. আবু সালেহ মুছাসহ কয়েকজন সাংবাদিক পুলিশী মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে।

সাধারণ জনগণ ও সাংবাদিক সমাজ এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা এই ধরনের আচরণকে নিন্দনীয় ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।


সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা দাবি করেছেন, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত।

আহত সাংবাদিক শামীম হোসেন সামন নবাবগঞ্জের বারুয়াখালী এলাকার ভাংগাপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি