ঢাকাThursday , 8 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত – অনলাইনে কার্ড ও স্টিকার আবেদন

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

#New_Classic_Event_Management

তিনি বলেন, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সশরীরে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হতো। এতে সময় নষ্ট হতো এবং ইসির ব্যয়ও বাড়ত। তাই এবার সেই পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবার সব আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে নির্ধারিত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় সাংবাদিকরা ঘরে বসেই তাদের সাংবাদিক কার্ড ডাউনলোড করতে পারবেন। একইভাবে দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।


আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদন করার সময় অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড বাধ্যতামূলক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি