ঢাকাWednesday , 7 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীতে গুলিবর্ষণ – স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির নিহত

Link Copied!

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম আজিজুর রহমান মুছাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

#New_Classic_Event_Management

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে গুলি করা হয়। আহত অবস্থায় তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।


ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি