ঢাকাSunday , 4 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জাতীয় নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে বাদ পড়েছেন শত শত প্রার্থী

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর বিভিন্ন কারণে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

#New_Classic_Event_Management

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে।

ইসি জানায়, ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, যাদের মধ্যে অনেকে একাধিক আসনে মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে—১৩৩টি। আর সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে—৩১টি।


এছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে তিনটি আসনে মনোনয়নপত্র জমা পড়লেও আইনগত কারণে সেগুলোর যাচাই-বাছাই করা হয়নি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন যাচাই-বাছাই করেন।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিলের শুনানি ও নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি