ঢাকাTuesday , 25 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে ও সময়ও বাঁচাবে – আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
November 25, 2025 11:59 pm
Link Copied!

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সোমবার (২৪ নভেম্বর) উদ্বোধন হওয়া ই-পারিবারিক আদালতের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় দুর্নীতি কমানো সম্ভব হবে এবং সময়ও বাঁচানো যাবে, মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

#New_Classic_Event_Management

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হলো হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। তাই আমাদেরও ডিজিটাল ব্যবস্থার দিকে এগোতে হবে।” তিনি আরও বলেন, “আমাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই; শুধু এটিকে সন্তানের মতো দেখভাল করুন।”

ড. আসিফ জানান, আইন মন্ত্রণালয়ে ২১টি রিফর্ম করা হয়েছে এবং আশা করা হচ্ছে, পরবর্তী সরকার এগুলো অব্যাহত রাখবে। তিনি বলেন, “বিনা খরচে লিগ্যাল এইডে বিচার পাওয়া যাবে। পারিবারিক মামলার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ২০টি জেলায় এটি চালু আছে, শিগগিরই ৬৪টি জেলায় সম্প্রসারণ করা হবে। আশা করি, পাঁচ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।”


তিনি আরও সতর্ক করে বলেন, “সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে ১০ বছর লেগেছে। সংস্কার রাতারাতি সম্ভব নয়। যে সংস্কার দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, তা করলে রাষ্ট্রকাঠামো দুর্বল হতে পারে। তাই সংস্কার বাস্তবায়নের সময় বাস্তববাদী হওয়া জরুরি।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি