ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 11:37 pm
Link Copied!

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আজীবন সদস্যপদ প্রদান করেছিল, তা বাতিল করেছে বর্তমান ডাকসু পরিষদ। নতুন পরিষদ ওই সদস্যপদকে ‘অবৈধ’ ঘোষণা করে বাতিলের সিদ্ধান্ত নেয়।

#New_Classic_Event_Management

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।

ভিপি সাদিক কায়েম বলেন, “২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ও অবৈধ। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করা হয়েছে।”


সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি