ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তোলারাম কলেজে অনুষ্ঠান থেকে হাতেমকে বের করে দিল ছাত্রদল

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 10:18 am
Link Copied!

নারায়ণগঞ্জের তোলারাম কলেজে আয়োজিত এক উদ্যোক্তা সম্মেলন থেকে নিট গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে হল ত্যাগ করতে বাধ্য করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

#New_Classic_Event_Management

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১টার দিকে। ‘শেখ হাসিনা ও ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তারা অনুষ্ঠানস্থলে বিক্ষোভ শুরু করেন এবং পুরো উদ্যোক্তা সম্মেলন বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছাত্রদল কর্মীরা “ভুয়া, ভুয়া” স্লোগানও দিতে থাকেন। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে “উদ্যোক্তা সম্মেলন–২০২৫” আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম। তার বক্তব্য শেষে প্রধান অতিথি ও আইবিডব্লিউএফ প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য শুরু করলে, সে সময় তোলারাম কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করে প্রতিবাদ জানাতে থাকেন।

উল্লেখ্য, এর আগেও বিএনপি ও সহযোগী সংগঠন এনসিপির একাধিক সভা-সমাবেশে মোহাম্মদ হাতেমকে “ফ্যাসিস্ট সরকারের সহযোগী” বলে অভিহিত করে তাকে কোনো সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি