ঢাকাFriday , 4 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিজয়নগরে লাখ টাকার চোরাচালানী পণ্য উদ্ধার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বিজিবি। বিজিবির-২৫ ব্যাটালিয়নের সদস্যরা বুধবার সন্ধ্যায় উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

#New_Classic_Event_Management

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিচমিস।
বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযান চালিয়ে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় ২১৫ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি-পিস, ৫ পিস লেহেঙ্গা, ২৬৭ পিস ওড়না, ১৬ পিস হুডি, ৯ পিস জ্যাকেট, ১৫ পিস চাদর, ৬৯ পিস গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস উদ্ধার করে।


তিনি বলেন, উদ্ধারকৃত পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোনো ধরণের চোরাচালানী পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সচেষ্ট আছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি