ঢাকাWednesday , 21 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

Link Copied!

রাজবাড়ীর পাংশায় ওভার‌টেকিং কর‌তে গি‌য়ে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌লের দুই আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে ও এ‌দি‌কে দুপুর সা‌ড়ে বা‌রোটার‌ দি‌কে উপজেলার হাবাসপুর ইউ‌নিয়‌নে মোটরসাই‌কে‌লের ধাক্কায় এক কৃষক নিহত হ‌য়ে‌ছে।

#New_Classic_Event_Management

বুধবার (২১ মে) বিকা‌লে রাজবাড়ী-কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার মোড় এলাকায় ও হাবাসপুর বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫)। এবং একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)। ও হাবাসপুরে তুরাব স্টোরের সামনে এক সড়ক দুর্ঘটনায় লোকমান (৫০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।


পাংশা হাইও‌য়ে থানার সার‌জেন্ট মোঃ সবুজ মিয়া ব‌লেন, পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা করে পাংশা থে‌কে মোরসাই‌কে‌ল যোগে খোকসা যা‌চ্ছি‌লো দুজন। প‌থে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌছালে সাম‌নে থাকা এক‌টি ট্রাককে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে চাপা প‌ড়ে। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা তা‌দের মৃত ঘোষণা ক‌রে।

মোঃ সবুজ মিয়া আরও ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুপু‌রে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল লোকসান জো‌সেন‌কে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প‌রে গুরুতর আহতঅবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি