ঢাকাThursday , 6 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লঞ্চ চলাচল প্রতিরোধের জন্য নদীতে লোহার পাইপের সাহায্যে বেড়া

DN BANGLA
May 6, 2021 2:10 pm
Link Copied!

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে লঞ্চ চলাচল ঠেকাতে এবার লঞ্চ ঘাট এলাকার পদ্মা নদীতে লোহার পাইপ দিয়ে বেড়া দিয়েছে নৌপুলিশ। করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অবৈধভাবে পারাপার ঠেকাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোটের পর এবার লঞ্চ চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে মাওয়া নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ঘাটের প্রবেশমুখে বাঁশ ও নদীর অংশে লোহার পাইপ দ্বারা ব্যারিকেড দিয়ে আটকে দেয় নৌ-পুলিশ। এতে ঘাটে লঞ্চের যাত্রী প্রবেশের সুযোগ থাকছে না। এর আগে গতকাল ৫ মে বুধবার শিমুলিয়া স্পিডবোট ঘাটে বাঁশ, রশি, লাল ফিতা দিয়ে ব্যারাকেট দেয় নৌ পুলিশ।

#New_Classic_Event_Management

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করায় লঞ্চ যোগাযোগ বন্ধ করাতে নদীর মধ্যে লোহার পাইপ দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে। এছাড়া ঘাট এলাকায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ মে সোমবার মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোট মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি