ঢাকাWednesday , 31 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আসিফ মাহতাবকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Link Copied!

পাঠ্যবইয়ে ‘শরীফ থেকে শরীফা’ গল্পের পাতা ছিঁড়ে আলোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার।

#New_Classic_Event_Management

শনিবার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত ১টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য আসিফ মাহতাবের বাসায় আসে। এরপর তাকে তুলে নিয়ে যায়।


আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব।

তিনি লেখেন, ‘আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন?’

তিনি আরো লেখেন, ‘না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি