ঢাকাTuesday , 16 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোটা ইসুর যৌক্তিক সমাধানের দাবিতে মিছিল সমাবেশ

Link Copied!

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইসু্র যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে মিছিল সমাবেশ ১৫ জুলাই রোজ সোমবার দুপুর তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

মিছিল টি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন।এসময় উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান শিপন সহ-সভাপতি সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউ বাংলাদেশ ছাত্রলীগ।

মোহাম্মদ রেদওয়ান আহমেদ দপ্তর সম্পাদক সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ ছাত্রলীগ।


মোঃ সোহাগ শেখ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত সমাবেশে বক্তারা বলেন,
বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ করে, একাত্তরের ঘৃণিত রাজাকারদের প্রতি সাপাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা, এবং কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে আজকের এই সমাবেশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আতিকুল ইসলাম সদস্য সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ। মোহাম্মদ হিমেল আহমেদ সদস্য সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ ছাত্রলীগ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি