মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলা থেকে এক হাজার তিনশত পাঁচ পিস ইয়াবাসহ ছালেহা বেগম (৩৫) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
আটককৃত ছালেহা টংগীবাড়ী উপজেলার বিন্দুসার গ্রামের আলমগীর দেওয়ানের স্ত্রী।
র্যাব জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টংগীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর বিন্দুসার গ্রাম থেকে এক হাজার তিনশত পাঁচ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ত্রিশ হাজার টাকা সহ ছালেহা বেগমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আরও তিন জন পলাতক রয়েছে বলে জানায় র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।