বিনম্র শ্রদ্ধায় VISION EMPORIUM নবাবগঞ্জ এর পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বিজয় উৎসব '২০২৩।
চন্দ্রখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বিজয় মেলায় আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট,ফুটবল টুর্নামেন্টের ও কাবাডি প্রতিযোগিতা। চন্দ্রখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্ভোধন করেন VISION EMPORIUM কেরানীগঞ্জ এরিয়ার সম্মানিত এরিয়া ম্যানেজার জনাম মোঃ গোলাম কিবরিয়া আরো উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ এর দায়িত্ব প্রাপ্ত CPO জনাব সোহেল রানা।এছাড়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় VISION পন্যের মেলা।যা চলমান থাকবে ১৬ ই ডিসেম্বর বিকেল পযর্ন্ত।জনাব মোঃ গোলাম কিবরিয়া যখন মাঠে পৌঁছান তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ স্বাগত জানান।উদ্ভোদক খেলা উপভোগ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভিশন নবাবগঞ্জ এর ম্যানেজার শুভাশিস গোস্বামী।ডেপুটি ম্যানেজার জনাব আব্দুর রাজ্জাক ও সেলস এক্সিকিউটিভ বাবু সুদীপ্ত সাহা ।জনাব কিবরিয়া তার শুভেচ্ছা বক্তব্যে নবাবগঞ্জ এর গর্বিত মুখ RFL এর ম্যানেজিং ডিরেক্টর RN PAUL স্যার এর কথা উল্লেখ করেন কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে।তিনি মনে করিয়ে দেন এমন একজন প্রতিষ্ঠিত মানুষের জন্ম এই নবাবগঞ্জ এ।যিনি তার কর্মে আজ বিশ্বে পরিচিত।তোমরাও পারো এমন একজন তৈরী হতে।এই বিদ্যা পিঠ থেকেই যে এমন হবে না তা নয়।তবে লক্ষ্য ঠিক করতে হবে।আর লক্ষ্য ঠিক করার ভিত্তির জায়গাই হলো প্রাথমিক বিদ্যালয়।তিনি বলেন নিজেকে সব সময় ভালো কাজের মধ্যে জড়িয়ে রাখতে হবে।কারন এখন যদি ছোট ভূল ও করো তাতে জীবনের বড় ক্ষতি হয়ে যাবে।
VISION তোমাদের পাশে সব সময় থাকবে।তোমাদের পরিবারের সকলকে তোমাদের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে গেলাম।গোলাম কিবরিয়া সকলের ভালো থাকার কামনা করে বিদায় এর অনুমতি চান।পরে দুই দলের মধ্যে দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়।বিকালে এই চন্দ্রখোলা ও সাদাপুর সপ্রাবি একযোগে VISION নবাবগঞ্জ এর অর্থায়নে সমগ্র বিদ্যালয় মোমবাতির আলোক ছটায় আলোকিত করা হয়।বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের অভিবাবক ও উভয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এই আলোকসজ্জার আয়োজন উপভোগ করেন।১৬ ডিসেম্বর সকাল থেকেই VISION নবাবগঞ্জ এর আয়োজনে বিজয় মেলা '২৩ এর আয়োজনে মুখরিত ছিলো চন্দ্রখোলা সপ্রাবি প্রাঙ্গন।কচি কাচাদের কলকাকলিতে ও অভিবাবক এবং শিক্ষক শিক্ষীকা ও এলাকার সকলের উপস্থিতিতে যেন এক ভিন্ন মাএার আবহ তৈরী হয়।সকালে চিএাংকন নৃত্য সহ বিভিন্ন আয়োজনে অংশ নেয় ছাত্র ছাত্রীরা।সকাল পা হয়ে দুপুর গড়ালেও ক্লান্তির কোন ভাটা ছিলো না ছাএ ছাএীদের মাঝে।
VISION এর পক্ষ থেকে শোরুম ম্যানেজা সকল বিভাগে অংশগ্রহনকারীদের ও বিজয়ীদের হাতে ক্রেষ্ট,ম্যাডেল সহ বিভিন্ন রকম উপহার তুলে দেওয়া হয়।এদিকে শেষ দিনের মত VISION পন্যের মেলাও চলতে থাকে।বিদ্যালয়ের জন্য একটি কেটলী ক্রয় করেন বিদ্যালয় কতৃর্পক্ষ।প্রধান শিক্ষক এ ধরনের আরো কর্মসূচি গ্রহনে VISION এর প্রতি অনুরোধ জানান।এ সময় তিনি ২০১৯ সালের বই উৎসব তৎকালীন এএম মহোদয় জনাব নাঈম মিয়ার আগমনের কথা শ্রদ্ধার সাথে স্বরন করেন । তিনি বর্তমান এলাকা ব্যাবস্থাপক জনাব গোলাম কিবরিয়ার ১৪ তারিখের আগমনে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।শিক্ষকবৃন্দ কথা দেন তারা ও অভিবাবকরা VISION এর সাথে থাকবে।আবারও এই ধরনের আয়োজনের জন্য সবাই VISION কে ধন্যবাদ জানান।
ভিশন নবাবগঞ্জ এর এ ধরনের সামাজিক ও শিশুতোষ কার্যক্রম এর প্রশংসা করেন।উপস্থিত শিক্ষকবৃন্দ VISION কে সাথে নিয়ে সামনে চলার আশ্বাস দেন।চন্দ্রখোলা সপ্রাবি এ আলোকসজ্জার তও্বাবধান করেন VISION নবাবগঞ্জ এর সেলস এক্সিকিউটিভ বাবু সুদীপ্ত সাহা ও সাদাপুরে ছিলেন ম্যানেজার শুভাশিস গোস্বামী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।