দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমান এফ রহমান এবং জাতীয় পাটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামসহ ৯ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বাকি বৈধ মনোনয়নপত্র সাতজন হলো- বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুজ্জামান চৌধুরী, গণফ্রন্টের শেখ মো. আলী, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মো. করম আলী, তৃণমূল বিএনপির মুফিদ খান, জাকের পার্টির মো. লুৎফর রহমান খান, মুক্তিজোটের আব্দুর রহিম ও ন্যাশনাল পিপলস পাটির আব্দুল হাকিম।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে ঢাকা জেলা প্রশাসক ও জেলার ৫টি আসনের রির্টানিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা প্রদান করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ৫টি আসনে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং ৬ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, তারা আপিল করার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।