ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি বাবু নির্মরঞ্জন গুহ এর স্বরণে অসহায় পরিবারের মাঝে শীতের উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর(রবিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এর বাস্তা গ্রামে তার নিজ বাড়িতে প্রায় ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ সব শীত বস্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় বাবু নির্মরঞ্জন গুহ এর সহধর্মিণী নন্দীনি গুহ আলো বলেন, আপনারা সকলে নির্মরঞ্জন গুহ এর জন্য দোয়া করবেন। তিনি যেমন সাধারণ মানুষের পাশে ছিলেন আমরা ও যেন তেমনি করে তার করা কাজ গুলো করে যেতে পারি।
তিনি বন্য, করোনা মহামারির সময় ও শীত এলে গরীর অসহায় পরিবারের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখন আমরা তার এ কাজ গুলো ধরে রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী, সহ সভাপতি শফিকুল তালুকদার, দোহার উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মো: রাজীব শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর কামাল, আবুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।