রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার বিপরীত পাশে প্রজাপতি ও স্বাধীন পরিবহনের দুটি আগুনের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ অক্টোবর) ভোররাতে ও সকাল দশটার পর পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা বলেন, টাউনহলে হঠাৎ করে ২০-৩০ জনের একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০ টা ২১ মিনিটে টাউনহল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এ ঘটনা ছাড়াও সকাল ১০টার দিকে রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও ফায়ার কর্মকর্তা শাহজাহান শিকদার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস এর মিডিয়া উইং থেকে বলা হয়, আজ সকাল থেকে ৩টি বাসে আগুন দেয়ার ঘটনায় কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শেকড় পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে পরিস্থান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। সকাল ১০টা ২৮ মিনিটে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় বিহঙ্গ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।