দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকাসহ নানা কারনে ৯ টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।