রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে আকবর (২২) নামে এক ছিনতাইকারী লাফিয়ে পড়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার আজ বিকেলের দিকে পুলিশের উপস্থিতি দেখে ফ্লাইওভার থেকে পালিয়ে যাওয়ার সময় মগবাজার মালিবাগ ফ্লাইওভার কারওয়ান বাজার রেম্বো ক্রসিংয়ের স্থানে উপর থেকে লাফিয়ে পড়ে তিনি আহত হন।
এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো.আওলাদ হোসেন। তিনি জানান,গতকাল মৌচাক মালিবাগ ফ্লাইওভারে এক ব্যক্তিকে কুপিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ আজ আকবর কে ধরতে গেলে ফ্লাইওভারে সুরঙ্গের ভেতরে তিনি লুকিয়ে থাকেন। একপর্যায়ে তিনি পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আহত হন।
তিনি জানান, এই ছিনতাই ঘটনার আকবর সহ মোট তিনজন কে গ্রেফতার করা হয়েছে। তারা মামলার এহজহারভুক্ত আসামি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।