ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা চকে কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) ভোর ৫টায় অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিম।
এ সময় ১৫ হাজার ফিট চায়না জাল আটক করা হয়। পরে তা পুুড়িয়ে ধ্বংস করা হয়।
আটকৃত জালে আটকেপড়া শিং ও কাতল মাছের জীবিত পোনাগুলোকে উন্মুক্ত পানিতে অবমুক্ত কার হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি ও নবাবগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যগণ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।