মহাকবি কায়কোবাদের জন্মভূমি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে তার জন্ম। মুসলিম জাগরণের মহাকবি কায়কোবাদের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ। তার পুরো নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশী
পিতা-নিয়ামত উল্লাহ আল কুরাইশী,মাতা জরিফ উন্নিসা। তিনি ১৮৫৭ সালের ২৫ শে ফেব্রুয়ারী ঢাকা মহকুমার অন্তর্গত নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মহাকবি কায়কোবাদ ১৯৫১ সালের ২১শে জুলাই মৃত্যুবরণ করেন। তাকে আজিমপুর পুরাতন কবর স্থানে সমাহিত করা হয়। ৭২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদ ও মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হয়েছে। ভারত উপমহাদেশের মুসলিম জাগরণের
মহাকবি কায়কোবাদের জীবনদর্শনকে টিকিয়ে রাখতে ও জনগণের কাছে পৌঁছে দিতে বিশেষ করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মহাকবি কায়কোবাদ পড়াশোনা খুব একটি করতে পারেননি। অল্প বয়সে পিতা-মাতা হারান। তাই তার পড়াশোনা তেমন হয়নি।
তবে মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিছুদিন। এন্ট্রান্স পরীক্ষা সম্পন্ন করতে পারেননি। পরিবারের বড় ছেলে হওয়ায় ভাই বোনকে নিয়ে সংসারের হাল ধরতে হয় তাকে। তিনি প্রথম ডাক বিভাগের পোস্ট অফিস পিয়নের অস্থায়ী পদে সামান্য বেতনে চাকরি শুরু করেন। তারপর তিনি দেশের বিভিন্ন অঞ্চলে চাকরি করেন। ১৯১৯ সালে অবসর গ্রহণ করার পরও বেশ কিছুদিন তার এলাকা আগলা পোস্ট অফিসে চাকরি করেন। ছোটবেলা থেকেই কবিতা-সাহিত্য জগতে তার ছিল পদার্পণ।
তখন থেকেই কাব্যগ্রন্থ রচনায় পারদর্শী ছিলেন। অল্প কিছু দিনের মধ্যেই তার সাহিত্যের বিস্তার লাভ করতে থাকে। এমনকি ভারত উপমহাদেশের সাম্প্রদায়িক মুসলিম জাগরণের কবি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হন। এ কারণেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গুরু হিসেবে সম্বোধন করতেন।
তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো বিরহ বিলাপ (১২০৭) কুসুম কানন (১২০৮) অশ্রুমালা (১৩০২) মহাশ্মশান (১৩১১) শিব মন্দির (১৩২৮) অমিয় ধারা (১৩২৯) মহররম শরীফ (১৩৪০) শ্মশান ভস্ম (১৩৪৫) প্রেমের ফুল (১৩৭৬) প্রেমের বাণী (১৩৭৬) প্রেম পরিজাত (১৩৭৬) মন্দাকিনী ধারা (১৩৭৬) গাউস পাকের প্রেমের কুঞ্জ (১৩৭৬) উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় তার বহু লেখা প্রকাশিত হয়েছে। মুসলিম জাগরণের মহান কাব্য মহাশ্মশানের মাধ্যমে মহাকবি উপাধি লাভ করেন তিনি। তাই মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদ মহাকবি স্মৃতি সংসদ সহ কবির শুভাকাঙ্ক্ষীরা মিলাদ মাহফিল করে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশ্বজিৎ সাহা এ্যাপোলো, অভিভাবক সদস্য ডিএম মামুন, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য খালেদ আল মামুন, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য রুপা বেগম, মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো.শাহীনউজ্জামান শাহীন বিবিএস, এলএলবি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।