ইতিহাস কথা বলে দুইশত বছরের পুরনো ঐতিহ্য বাহী হাট কোমরগঞ্জের হাট। যে হাটে প্রতি বছর প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। ঐতিহ্যবাহী কোমরগঞ্জের পশুর হাট প্রতি সোমবার ও মাছ মাংস সবজি বাজার প্রতি রবিবার থেকে। প্রায় দুইশত বছরের পুরনো হাট কোমরগঞ্জের হাট।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সবচেয়ে ঝাঁক জমাট হাট কোমরগঞ্জের পশুর হাট। এই হাটের দৃশ্য দেখলে এখন আর বুঝা যায় না ঐতিহাসিক ২শত বছরের কোমরগঞ্জ এর হাট। সপ্তাহে দুইদিন কোমরগঞ্জ হাট মিলে থাকে।
প্রতি হাটে হাজার হাজার মানুষের সমাগম হয়। তবে হাটের সংষ্কার দরকার বলে সবাই মনে করেন। এতো সুন্দর ঢাকার মধ্যে আর কোথাও নেই। তাই হাটটি সংরক্ষণ করা দরকার।
হাটে সামান্য বৃষ্টি আসলে পানিতে কোমরগঞ্জের হাট তলিয়ে একাকার হয়ে যায়। ঢাকার নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এর পাশে এই হাট অবস্থিত।
বক্সনগর বাহ্রা ইউনিয়নের এই হাটের অবস্থা এখন খুবই করুণ। ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের মধ্যে কোনো স্বস্থি নেই। হাটের রাস্তার বেহাল দশা একটু জলাবদ্ধতায় নাকাল হন হাটের সাধারণ ক্রেতাগণ।
তাই একটি সু-পরিকল্পিত হাটের জন্য ড্রেনেজ ও রাস্তা সংষ্কারের অভাবে এই দূরাবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে প্রতি বছর এই হাট ও বাজার থেকে প্রায় ৪০ লাখ টাকা রাজস্ব আয় হয় সরকারের। অথচ সুষ্ঠু অ-ব্যবস্থাপনায় চলছে হাটের কার্যক্রম।
এবিষয়ে ব্যবসায়ী,ক্রেতা,বিক্রেতা ও ইজারাদারের মধ্যে নানান ক্ষোভ প্রকাশ। তারা চান এই ঐতিহাসিক ঐতিহ্য বাহী হাটের সংষ্কার করে হাটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা। এই হাটে হাজার হাজার মানুষের সমাগমে মুখর হতো হাটের পরিবেশ। এখন আর তা আগের মত নেই। মানুষ এই হাট থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখ ফিরিয়ে নেওয়া মানুষ গুলোকে ফিরিয়ে আনতে পুনরায় তাদের হাট মুখী করা প্রয়োজন।
হাটের ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন এই হাটে আর আসতে মন চায় না। হাটের পরিবেশ নেই কারন এই পরিবেশে কি বাজার সদাই করা যায়। নর্দমা আবর্জনা উঠে হাট কে নষ্ট করে দিয়েছে। এখানে আমরা আসি,আমাদের জন্য ভালো পরিবেশ থাকা দরকার। আগে হাটে আসলে বাজার করে শান্তি পেতাম এখন আর তা পাই না। তাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাটটি দ্রুত সংষ্কারের দাবি জানাচ্ছি। তিনি যেনো সরকারি ভাবে দ্রুত সংষ্কারের ব্যবস্থা গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।