রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণ ভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়ক গুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকছে।
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত সহ ঢাকা-১৭ আসনে মোট প্রার্থী সাত জন। মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। ১২৪টি ভোট কেন্দ্রের ৬০৫ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। গত ১৫ মে চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুক এমপির মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপরই এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
৭৮ টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন ৭৮ টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ নির্বাচন হবে ৩৯ টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় ভোট গ্রহণ হবে ইভিএমে। পৌর সভা গুলো হলো- পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুর এর ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ।
এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীল ফামারীর ডোমার পৌর সভায় কাউন্সিলর পদে উপ-নির্বাচন হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এছাড়া ৬৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৯ টিতে সাধারণ ও ৩৭ টিতে উপনির্বাচন হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।