কেরানীগঞ্জে কলাতিয়ার নিশান বাড়ি এলাকায় অ্যাপিজ গ্লোবাল লিঃ নামক একটি ফ্যাক্টরি নাইট গার্ডকে বেঁধে দূর্ধর্ষ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে মুল রহস্য উদ্ঘাটন, ডাকাতির সাথে জড়িত ৮ জন গ্রেপ্তার, ২ টি কাভার্ড ভ্যান জব্দসহ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, অপারেশন আশিকুর রহমানসহ আরো অনেকে।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, গত ২ জুলাই রাতে কেরানীগঞ্জ মডেল থানা কলাতিয়া নিশানবাড়ী এলাকায় অ্যাপিজ গ্লোবাল লিঃ কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। দায়িত্বরত সিকিউরিটি গার্ড কারখানার গেটে তালা লাগানোর সময় ১৪/১৫ ডাকাত গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে। একজন গার্ডকে ধারালো অস্ত্র আঘাতে তিনটি আঙ্গুল পড়ে যায় এবং ডাকাতরা কারখানার সিকিউরিটি গার্ড ইনচার্জ কে এলোপাথারি মারপিট করে। সকল গার্ডের হাত পা বেঁধে একটি খাটের উপর রেখে কাপড় দিয়ে ডেকে রাখে। এসময় ২টি কাভার্ড ভ্যানে করে রেইনকোর্ট, কোটিং ফেব্রিক্স, মেস কাপড়, কম্বল ও স্ট্যান্ড ফ্যানসহ মোট ৮২ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার মালামাল লুন্ঠিত করে নিয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনার পর আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে ফ্যাক্টরি আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করতে সক্ষম হই। সাভার গাজীপুর, আশুলিয়া, অভিযান ধারাবাহিক অভিযান পরিচালনা করে ৭ ডাকাত ও ডাকাতির মালামাল কেনার অপরাধে ১ মহিলাকে গ্রেফতার করি।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত সরদার হামিদুল ইসলাম (৪০), আমিনুল ইসলাম ওরফে রাজু (৪৫), জাহিদ মিয়া (৪২), মনিরুল ইসলাম ওরফে রতন ড্রাইভার (৩২), আজিজুল হক আজিজ ড্রাইভার (৪৮), ইসরাফি (৩০), সজল মিয়া (৩০)এবং ডাকাতির মালামাল ক্রয় করার অপরাধে সাভার আশুলিয়া থেকে রাশিদা বেগম (৩৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামীরা, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ঢাকা জেলার পুলিশ সুপার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।