কর্মজীবনের ৪২ বছর পার করে নিজের পরিবার ও সন্তান ভুলে বাংলাদেশের নাগরিক সেবায় ৪২ বছর অতিবাহিত করেছেন তিনি। এই ৪২ বছরে ভুলে ছিলেন নিজের আনন্দ, ভুলে ছিলন ঈদ-পুজা-পার্বন।
অবশেষে ২৬ জুন ২০২৩ তারিখ দুপুরে কুড়িগ্রাম জেলায় কর্মরত কুড়িগ্রাম পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক সশস্ত্র মো মোয়াজ্জেম হোসেন তার দীর্ঘ ৪২ বছর চাকরি শেষ করে কুড়িগ্রাম জেলা পুলিশকে বিদায় জানিয়েছেন।
বিদায় বেলায় তাকে সুসজ্জিত পুলিশ পিক-আপে কুড়িগ্রাম থেকে নিজ জেলা বগুড়ায় পৌছে দেয়ার অভিপ্রায়ে বিদায় জানান কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো মাহফুজুল ইসলাম।
এসময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সশস্ত্র মো.মোয়াজ্জেম হোসেন উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে পুলিশের সুসজ্জিত গাড়িতে করে নিজ বাসস্থান বগুড়া জেলার উদ্দেশ্যে রওনা করেন।
নাগরিক সেবায় নিবেদিত এই পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের আলোক ময় অবসর ও প্রশান্ত জীবনের প্রত্যাশা ও প্রার্থনা করে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্য।
শুভাশিস ও শুভকামনা পুলিশ পরিদর্শক মো মোয়াজ্জেম হোসেন (অব)।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।