ঢাকার দোহারে কুসুমহাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন( শনিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাজেদা বেগম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ শেখ আনার কলি পুতুল।
এ সময় আনার কলি পুতুল বলেন, আগামী সাংসদ নির্বাচনে আমাদের যে করেই হোক না কেন সালমান ফজলুর রহমান কে জয়ী করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা মাঠে থেকে কাজ করে সর্বাএক প্রচেষ্ঠা চালিয়ে সালমান ফজলুর রহমান কে জয়ী করবো ইনশাআল্লাহ।
লাবনি ইয়াসমিন এর সন্চলনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, শিরিন চৌধুরী, মনিকা ইসলাম, লিমা দেওয়ান, আনোয়ারা বেগম, রেশমা আক্তার, ফেরদৌসি বেগম সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।