দোহার উপজেলায় জেলা পুলিশের বিশেষ ট্রাফিক অভিযানে আজ ১৪টি মোটর সাইকেল, ৩টি বালুর গাড়ী (পিকাপ), ৩টি কাভার্ড ভ্যান কে ট্রাফিক আইনে ড্রাইভিং লাইসেন্স না থাকা,নিজের সেফটি হেলমেট না থাকা মোটর সাইকেলে ৩জন ওঠা, ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে ঝুকিপূর্ণভাবে ড্রাইভ করা,ট্রাফিক সিগন্যাল অমান্য করা, গাড়িতে শিশু শ্রমিক কে সহকারী হিসেবে রাখা সহ বিভিন্ন কারণে মামলা ও জরিমানা করা হয়েছে।
এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৪ টি মোটর সাইকেল আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রাফিক অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দোহার সার্কেল অফিসার মো.আশরাফুল আলম।
এসময় ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দোহার থানার ওসি মো.মোস্তফা কামাল আইজিপি ব্যাচপ্রাপ্ত, ইন্সপেক্টর তদন্ত মো আজহারুল ইসলাম,টিআই রাসেল আহমেদ সহ দোহার থানা ও ট্রাফিক বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সার্কেল এএসপি আশরাফুল তিনি নাগরিকদের উদ্দেশ্য বলেন,সম্মানিত নাগরিকবৃন্দ,আপনারা কেবল পুলিশের অভিযান বা আইনের ভয়ে নয় বরং নিজের ও অপরের জীবন-সম্পদ রক্ষায় ট্রাফিক আইন মেনে চলুন। মোটর সাইকেল চালনা করলে বা আরোহী হলে হেলমেট পরিধান করুন। বৈধ কাগজপত্র সাথে রাখুন। দোহার ও নবাবগঞ্জের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।