ঢাকা জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ সরকার ও সরকারের প্রধান শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না।
এই অবৈধ সরকারকে হঠাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে শপথ নিতে হবে। বুধবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের কলাকোপা পুকুরপাড় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন,সরকারের অবস্থা বেশি ভাল না। এখন শুধু ফাউ বুলি ওড়াচ্ছে। খুব নড়বড়ে সরকার। কাজেই এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে। তিনি বলেন,গুম,খুন ও ভোট ডাকাতিতে এই সরকার সেরা। মিথ্যাচারে তাদের কোন জুড়ি নাই। বাংলাদেশে কোন রির্জাভ নাই, ব্যাংকে টাকা নেই, এলসি খুলতে পারছে না কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমাণ।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালী বক্তব্যে রাখেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, আগামী রমজান মাসে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ইফতার করব।
এতে আরও বক্তব্য রাখেন,বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু,নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা.আব্দুস সালাম, বিএনপির সভাপতি আজাদুল ইসলাম,সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম,লেলিন আহমেদ রাসেল
উজ্জ্বল হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।