ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রেবা আক্তার নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার পাড়াগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ীর রেবা আক্তারকে আটক করে। পরে তার নিকট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আসামী রেবা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) একটি মামলা(মামলা নং-০৩, তারিখ-০৫/০১/২০২৩ইং) হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আটককৃত রেবা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।