ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চালনাই নামক তিন টি ইটভাটার কোমল মতি শিশুদের নিয়ে দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্মের হাত ধরে ২০১৭ সালের ০১ ডিসেম্বর বর্ণমালা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়, তার ধারাবাহিকতায় প্রতি বছর ৩ মাস ব্যাপি পরিচালিত হয় এই বর্ণমালা বিদ্যালয়।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এ বর্ণমালা বিদ্যালয়ে পরিচালানা সদস্যদের মাধ্যমে দোয়ার আয়োজন করা, ১৯৭১ সালের সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয় ও সকলে সকলের জন্য দোয়া হয়। উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন বর্ণমালা বিদ্যালয়ের পরিচালনা ও অভিভাবক সদস্য সোহাগ হোসাঈন আব্দুল হান্নান (স্বেচ্ছাসেবী), জনাব আলমগীর হোসেন ( শিক্ষক-সরকারি পদ্মা কলেজ), বর্ণমালা বিদ্যালয়ের নিয়মিত শিক্ষক মো: মুন্না ও ধর্মীয় শিক্ষক আলমগীর হোসেন সহ মোঃ সুমন, রাফসান মাহমুদ আকাশ,সিয়াম,রেদুয়ান, রাতুল মোল্লাসহ শুভাকাক্সক্ষীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।