আসন্ন ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া, মাহমুদপুর ও রাইপাড়া ইউপি নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সুতারপাড়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি নাসির উদ্দিন, মাহমুদপুর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও রাইপাড়া ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত দলীয় প্যাডে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।