মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ, (ঢাকা) ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ১২ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৫ টার পর সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার দোহার বাজার, সুতারপাড়া হলের বাজার ও মেঘুলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং নিদিষ্ট সময়ের পর দোকানপাট ও শপিংমল খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন।
এ সময়ে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ১২ টি মামলায় ১২ জনকে ১ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।