বাংলাদেশের সীমান্তের ভেতরে গোলা নিক্ষেপ মিয়ানমারের অনিচ্ছাকৃত ‘ভুল’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের এক হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, ওই এলাকার বর্ডারটা খুব ক্রিসক্রস। কখনো কখনো এটা বোঝা মুশকিল। তো সে কারণে ওরা বলেছে যে তারা কোনো টার্গেটেড করে আমাদের এখানে কিছু ফেলছে না। দু-একটা যা পড়েছে সেগুলো বাই মিসটেক। আমরা তাদের ডেকেছি। তারা আমাদের অঙ্গীকার করেছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে।
মন্ত্রী বলেন, যে সংঘাত হচ্ছে সেটা মিয়ানমারের সংঘাত। তাদের ওখানে দু’দল মারামারি করছে। আর যেহেতু অনেক রোহিঙ্গা বর্ডার এলাকার নো ম্যান্স ল্যান্ডে থাকে, তার ফলে সেখানে সংঘাতের সময় কিছু গোলাগুলি হয়।
তিনি বলেন, আপনারা জানেন ইতোমধ্যে কিছু লোক চীন এলাকায় যাচ্ছে। আমাদের দিকে সাহস করে আসেনি। দেশে রোহিঙ্গা যারা আছে তাদেরই এখনো ফেরত পাঠাতে পারি নাই। তবে তারা চলে যাবে বলে আশা করছি।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সিমান্তবর্তী এলাকায় বান্দরবনের ঘুমধুম এবং কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার গোলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।