ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বন্যা কবলিত অসহায় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৩০ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিলাশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বন্যা কবলিত ও উপদ্রুত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৪৬ ডিভিশনের অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, সালাউদ্দিন, ছাত্রলীগসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।