ঢাকার দোহারের জয়পাড়া ক্লিনিক, লটাখোলা আশা ক্লিনিক রেজিয়া ক্লিনিক ও নাফিস ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে।
২৯ আগষ্ট( রবিবার) দুপুরে এ মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান।
সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান বলেন, আমি নির্দেশনা পেয়ে দোহারের চার টি ক্লিনিকে অভিযান পরিচালনা করি। এর মাঝে লটাখোলা আশা ক্লিনিক ও নাফিস ক্লিনিক ও ডায়াগনস্টিক কে প্যাথলজি বিভাগে মেয়াদ উত্তির্ণ রিএজেন্ট ( ঔষধ) পাওয়ায় দুই প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করি। এবং বাকি দুটো প্রতিষ্ঠান জয়পাড়া ক্লিনিক ও রেজিয়া ক্লিনিক কে কাগড় পত্রাদি সঠিক করে দেখানোর জন্য সময় দিয়েছি।
অভিযানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. উম্মে হুমায়রা কানেতা উপস্থিত ছিলেন। দোহার থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।