ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬১ নেতাকর্মীকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। শনিবার হাইকোর্ট-২৩নং বেঞ্চের বিচারক মোস্তফা জামান ও মোহাম্মদ সেলিম আসামিদের আগাম জামিন দেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা পরিচালনা করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জেড মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, শহীদ নূর-ই-আলম ও শহীদ আব্দুর রহিম।
গত ৩১ জুলাই পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও পুলিশসহ শতাধিক আহত হন। এ ঘটনায় আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম গত মঙ্গলবার মারা যান।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে ৬১ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ।
অন্যদিকে নিহত স্বেচ্ছাসেবক দলের সদস্য আ. রহিমের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। পুলিশের মামলায় বিএনপি নেতাকর্মীরা আগাম জামিন পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।