লালমনিরহাটে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার;
শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে ।আজ শুক্রবার বিকালে জেলা শহরের জেলা পরিষদ মিলনায়তন থেকে ইসকন হিন্দু ধর্মের অনুসারীরা শোভাযাত্রাসহ রথ টেনে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশোন মোড় চত্ত্বরে কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গিরিধারী ইসকন মন্দিরে পৌঁছাবো রহনা করেছে ।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কুমার রায় বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। জগতের ইশ্বরের অনুগ্র পেলে মানুষের মুক্তি লাভ হয়। এ বিশ্বাস থেকে জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করে শুরু করে গত ৮ জুলাই (শুক্রবার ) মাসির বাড়িতে পৌঁছানো হয়।এর আট দিন পর মাসির বাড়ি থেকে আজ শুক্রবার নিজ বাড়িতে ফেরৎ যাত্রা হয়। একারণে এটির নাম উল্টো রথযাত্রা।
প্রাধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর. বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা পরিসদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপ্ন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান,অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।