মার্কিন ডলারের বিপরীতে একের পর এক কমছে টাকার মান। সেই ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ মে) টাকার দরপতন হয়েছে ৪০ পয়সা। এর মধ্য দিয়ে গত ২৭ দিনে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১ টাকা ৭০ পয়সা। ডলারের বাজার নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিচ্ছে টাকার মান।
দাম পুনর্নির্ধারণের পর আজ সোমবার থেকে প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে ৮৭ টাকা ৯০ পয়সা। গতকালও প্রতি ডলারের দাম ছিল ৮৭ টাকা ৫০ পয়সা। গত ২৭ এপ্রিল ছিল ছিল ৮৬ টাকা ২০ পয়সা। এরপর ৯ মে ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৭০ পয়সা। এ বছরের শুরুতে, জানুয়ারি মাসে ছিল শুধু ৮৬ টাকা।
এ অবস্থায় কোনো কোনো অর্থনীতিবিদ বলছেন, বাংলাদেশ ব্যাংক টাকার মান কমিয়ে যেভাবে ডলারের মান ধরে রাখার চেষ্টা করছে, তাতে অন্যান্য দেশের মুদ্রার সঙ্গে তৈরি হচ্ছে অসঙ্গতি। এটা না করে ডলারের দাম চাহিদা ও জোগানের ওপর ছেড়ে দেওয়া উচিত।
ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার লাভ-ক্ষতি দুটোই আছে। এতে উপকৃত হচ্ছেন রপ্তানিকারক ও প্রবাসীরা। অন্যদিকে আমদানিকারকদের খরচ বেড়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।