প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব দিলেন, তখন এক শ্রেণীর মানুষ এ নিয়ে অনেক হাসি তামাসা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্রুপ আচরণেও পিছ পা হননি। আজ আমরা সেই প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। বাংলাদেশ নিন্ম আয় থেকে উন্নয়নশীল বাংলাদেশে রূপান্ত্রিত হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আজ (১৫ মে) রোববার ঢাকার দোহার উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, দোহার নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকার যে সকল উন্নয়ন করেছেন তা বলা বাহুল্য। এছাড়া গত ১৪ বছর ধরে আওয়ামীগ ক্ষমতায়। আপনি যে কোনো ব্যক্তিকে বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন এই সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে কিনা? আমি বিশ্বাস করি তিনি যদি অন্য দলেরও হয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা অকপটে স্বীকার করবে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা ২০ আসনের সাংসদ ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, এই পদ পেয়ে মনে করবেন না গত কমিটির মত ১৯ বছর আপনারাও এই কমিটিতে থাকবেন। আপনাদের মনে রাখতে হবে আপনি যে পদটি পেয়েছেন সেটা মাত্র তিন বছরের জন্য। আরেকটি বিষয় মাথায় রাখবেন আপনি সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন, ইচ্ছা করলেই কমিটি বানিজ্য করে কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ, হাইব্রিড ম্যানষদের কমিটিতে যায়গা না দিয়ে যোগ্য এবং যারা দলের কল্যাণে কাজ করবে সে সকল নেতাদের দলে ও কমিটেতে রাখবেন।
অনুষ্ঠানের ১ম অধিভেশনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, শিক্ষা ও মানবসম্পাদক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সানজিদা খানম। অন্যদেরে মধ্যে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ প্রমুখ।
১ম অধিভেশন শেষে ২য় অধিভেশনে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় প্রার্থী এবং কাউন্সিলদের উপস্থিতিতে দোহার উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ আলমগীর হোসেনকে সভাপতি এবং মোঃ নূরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক করে দোহার উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।