দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পার্শ্ববর্তী নিউল্যান্ডস এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর যুবক আবু তাহের মাসুদ রাব্বানী ফয়সাল (২৯)। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মাসুদ রাব্বানী ফয়সাল নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের জিয়াউল হকের ছেলে।
জানা গেছে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় যান আবু তাহের মাসুদ।
পরে জোহানেসবার্গ শহরের নিউল্যান্ডস এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। তার পাশে ব্যবসা করতেন ফয়সালের ভগ্নিপতি, তিনি বর্তমানে দেশে রয়েছেন। সর্বশেষ ২০২১ সালের জুনে বাড়ি আসার পর ডিসেম্বরে আবারও আফ্রিকায় ফিরে যান ফয়সাল।
নিহতের চাচা মো. মাহফুজ জানান, বুধবার (৩০ মার্চ) সকালে আফ্রিকা থেকে তাদের মোবাইলে জানানো হয় আবু তাহের মাসুদের রক্তাক্ত লাশ তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে পড়ে আছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।