নিজস্ব প্রতিনিধি: ঢাকা দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান এর সম্মানে উপজেলা প্রশাসন দোহার এর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। ১৮ এপ্রিল রবিবার বিকেলে নারিশা ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপজেলা প্রশাসন দোহারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।